২০২৬–২৭ মৌসুমে (১ নভেম্বর ২০২৬ – ১৫ মার্চ ২০২৭) সেন্টমার্টিন যেতে হলে জাহাজের টিকেটের সাথে সরকারি ট্রাভেল পাস লাগবে, আর প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩,৫০০ পর্যটক যেতে পারবেন। তাই ঘাটে গিয়ে টিকেট কাটার চেয়ে আগেই অনলাইনে বুক করাই নিরাপদ। এই গাইডে ধাপে ধাপে দেখানো হলো কিভাবে ঘরে বসে সেন্টমার্টিন জাহাজের টিকেট বুক করবেন।
সব জাহাজের টিকেটের দাম ২০২৬–২৭ (শুরু)
| জাহাজ | ওয়ান-ওয়ে শুরু | রিটার্ন শুরু | কেবিন (রিটার্ন) |
|---|---|---|---|
| এমভি কর্ণফুলী এক্সপ্রেস | ৳২,২০০ | ৳৪,২০০ | ৳৭,০০০–১৯,০০০ |
| এমভি বারো আউলিয়া | ৳২,২০০ | ৳৪,২০০ | ৳১০,০০০–২০,০০০ |
| এমভি টেকনাফ (নতুন) | ৳১,৯০০ | ৳৩,৬০০ | ৳১২,০০০–২৫,০০০ |
| কেয়ারি সিন্দবাদ (এখনো চালু হয়নি) | — | ৳৩,৭০০ | — |
| কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন (এখনো চালু হয়নি) | — | ৳৪,২০০ | — |
প্রতিটি ক্লাসের পূর্ণ তালিকা: সেন্টমার্টিন জাহাজের টিকেটের দাম।
অনলাইনে টিকেট বুকিংয়ের ধাপ
- তারিখ ও যাত্রী বাছুন: বুকিং পেজে যাওয়ার তারিখ, ফেরার তারিখ (রিটার্ন হলে) ও যাত্রী সংখ্যা দিন। ৫ বছরের কম বয়সী শিশু সাধারণত আসন ছাড়া ফ্রি।
- জাহাজ ও ক্লাস বাছুন: সব জাহাজ বা নির্দিষ্ট জাহাজ দেখুন, পছন্দের ক্লাসে "+ Add" চাপুন। এক বুকিংয়েই আলাদা আলাদা ক্লাস ও কেবিন নেওয়া যায়।
- কুইক নাকি ডিটেইল বুকিং: কুইক বুকিংয়ে শুধু টিকেট সংখ্যা দিলেই হয়, যাত্রীদের তথ্য পরে নেওয়া হয়। ডিটেইল বুকিংয়ে শুরুতেই সবার তথ্য দেন।
- নাম ও মোবাইল দিন: হোয়াটসঅ্যাপ নম্বর দিন — এখানেই টিকেট ও আপডেট পাঠানো হবে।
- Book Now বা Pay Now: Book Now চাপলে বুকিং হোয়াটসঅ্যাপে চলে যাবে। Pay Now চাপলে সাথে সাথে পেমেন্ট করে সিট নিশ্চিত করতে পারবেন।
পেমেন্টের তিনটি উপায়
- বিকাশ: ০১৮৪৭-২৭০৭১৭ নম্বরে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি (TrxID) দিন।
- বাংলা কিউআর: বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংক অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট — কিউআর কোড ডাউনলোডও করা যায়।
- ব্যাংক ট্রান্সফার: টুরভিল লিমিটেডের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্টে (দিলকুশা শাখা) — বড় গ্রুপ ও কর্পোরেট বুকিংয়ের জন্য সুবিধাজনক।
ট্রাভেল পাস: টিকেটের সাথেই
প্রত্যেক যাত্রীর জন্য কিউআর কোডসহ সরকারি ট্রাভেল পাস লাগে, যা জাহাজের টিকেটের সাথে যুক্ত থাকে। বুকিংয়ের পর প্রতি ৫ জনে একজন লিড গেস্টের নাম, এনআইডি, জন্মতারিখ, মোবাইল ও ইমেইল আর বাকিদের নাম দিলে টিকেট ইস্যু হয় — ট্রাভেল পাস টিকেটের সাথেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। নিয়ম বিস্তারিত: ট্রাভেল পাস ও নতুন নিয়ম।
কখন বুক করবেন?
- নভেম্বর–জানুয়ারি: নভেম্বরসহ পুরো মৌসুমে রাত্রিযাপনের অনুমতি থাকায় এ সময় চাহিদা সবচেয়ে বেশি। বৃহস্পতি-শুক্র ও ছুটির দিনের জন্য অন্তত ১–২ সপ্তাহ আগে বুক করুন।
- কেবিন: প্রতিটি জাহাজে কেবিন খুব সীমিত (যেমন এমভি টেকনাফে রয়্যাল কেবিন মাত্র ১টি) — সবার আগে শেষ হয়।
- ডিসেম্বরের শেষ ও ১৬ ডিসেম্বর: সবচেয়ে ভিড়ের সময়; আগেভাগে নিশ্চিত করুন।
ভুয়া টিকেট থেকে সাবধান
প্রতি মৌসুমে ফেসবুকে ভুয়া পেজ থেকে টিকেট কিনে অনেকে প্রতারিত হন। টিকেট কেনার আগে দেখুন বিক্রেতা নিবন্ধিত ট্রাভেল এজেন্সি কিনা, অফিসের ঠিকানা আছে কিনা এবং পেমেন্টের রসিদ দিচ্ছে কিনা। সেন্টমার্টিন শিপ টিকেট পরিচালনা করে টুরভিল লিমিটেড — বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) অনুমোদিত ট্রাভেল এজেন্সি, অফিস: ৩৩ শাহ আলী টাওয়ার (১২ তলা), কারওয়ান বাজার, ঢাকা।
এখনই সেন্টমার্টিন জাহাজের টিকেট বুক করুন।
সাধারণ প্রশ্ন
সেন্টমার্টিন জাহাজের টিকেট অনলাইনে কিভাবে কাটব?
saintmartinshipticket.com/book/ পেজে তারিখ, যাত্রী ও জাহাজ বেছে ক্লাস যোগ করুন, নাম ও মোবাইল দিন, তারপর Pay Now চেপে বিকাশ, বাংলা কিউআর বা ব্যাংকে পেমেন্ট করুন অথবা Book Now চেপে হোয়াটসঅ্যাপে বুকিং পাঠান।
সেন্টমার্টিন জাহাজের সবচেয়ে কম ভাড়া কত?
২০২৬–২৭ মৌসুমে এখন সবচেয়ে কম বারো আউলিয়া স্ট্যান্ডিং (একমুখী ৳১,২০০, রিটার্ন ৳২,২০০) ও প্লাস্টিক চেয়ার (রিটার্ন ৳৩,০০০) — নতুন, সীমিত সিট। নিয়মিত সিটে সবচেয়ে কম রিটার্ন ভাড়া এমভি টেকনাফের মেইন ডেক ৳৩,৬০০। নিয়মিত সিটে ওয়ান-ওয়ে সবচেয়ে কম এমভি টেকনাফ মেইন ডেক ৳১,৯০০।
টিকেট কাটার সময় কি এনআইডি লাগে?
কুইক বুকিংয়ে শুরুতে এনআইডি লাগে না। তবে ট্রাভেল পাসের জন্য যাত্রার আগে প্রতি ৫ জন যাত্রীর জন্য একজন লিড গেস্টের নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেইল লাগে; বাকিদের শুধু নাম।
ঘাটে গিয়ে কি টিকেট পাওয়া যায়?
দৈনিক পর্যটক সীমা ও ট্রাভেল পাসের নিয়মের কারণে ঘাটে টিকেট পাওয়া অনিশ্চিত। আগেই অনলাইনে বুক করা নিরাপদ।
Ship ticket holders get an exclusive hotel discount
Book your Saint Martin or Cox's Bazar hotel with TourVill and get a ticket-holder discount on the room rate. Share your budget and we'll send the best options on WhatsApp.