NewOne way from ৳1,200 · একমুখী ৳১,২০০ থেকে · Pay 20% or full · 🚚 Free ticket delivery across Bangladesh · ২০% অগ্রিম অথবা পুরো টাকা দিয়ে বুকিং — সারা দেশে ফ্রি টিকেট ডেলিভারি

কম খরচে সেন্টমার্টিন ভ্রমণ ২০২৬: ১,২০০ টাকার জাহাজ টিকেট দিয়ে ঢাকা থেকে বাজেট প্ল্যান

TourVill Limited · ৯ নভেম্বর, ২০২৬

কম খরচে সেন্টমার্টিন ভ্রমণ

সংক্ষেপে: এ মৌসুমে সেন্টমার্টিনের জাহাজ ভাড়া নেমে এসেছে একমুখী ৳১,২০০ / রিটার্ন ৳২,২০০-এ — বারো আউলিয়ার নতুন স্ট্যান্ডিং টিকেট। সাথে কর্ণফুলী এক্সপ্রেস ও বারো আউলিয়ায় প্লাস্টিক চেয়ার রিটার্ন ৳৩,০০০। ফলে ঢাকা থেকে বাস, জাহাজ, এক রাত থাকা আর খাবারসহ জনপ্রতি প্রায় ৳৬,২৫০-এ সেন্টমার্টিন ঘুরে আসা যায়।

জনপ্রতি খরচ (ঢাকা থেকে, ৩ রাত / ২ দিন)

খাতবাজেটকিভাবে
বাস, ঢাকা ⇄ কক্সবাজার৳২,০০০রিল্যাক্স কিং নন-এসি, জাহাজের টিকেটের সাথে নিলে রিটার্ন ৳২,০০০ (সাধারণ ভাড়া ৳২,৩০০)
জাহাজ, কক্সবাজার ⇄ সেন্টমার্টিন৳২,২০০বারো আউলিয়া স্ট্যান্ডিং (রিটার্ন); বসে যেতে চাইলে প্লাস্টিক চেয়ার ৳৩,০০০
হোটেল, ১ রাত৳৪৫০বাজেট রুম ৪ জনে শেয়ার করলে (নভেম্বরের অফার রেট)
খাবার, ২ দিন৳১,২০০আনুমানিক
লোকাল যাতায়াত৳৪০০জেটি সিএনজি, দ্বীপে ভ্যান (আনুমানিক)
মোট৳৬,২৫০জনপ্রতি

বাস ও জাহাজের ভাড়া এ মৌসুমের প্রকাশিত ভাড়া (১০০ টাকা পরিবেশ ফিসহ)। খাবার ও লোকাল যাতায়াত আনুমানিক; ডিসেম্বর–জানুয়ারিতে হোটেল ভাড়া বেশি। সব খাতের বিস্তারিত হিসাব: সেন্টমার্টিন ভ্রমণ খরচ ২০২৬–২৭।

কক্সবাজার থেকে ডে-ট্রিপ: প্রায় ৳৩,২০০

কক্সবাজারে আগে থেকেই থাকলে দিনে গিয়ে দিনে ফেরা যায়: জাহাজ স্ট্যান্ডিং রিটার্ন ৳২,২০০, খাবার প্রায় ৳৭০০, জেটি যাতায়াত প্রায় ৳৩০০। দ্বীপে সময় পাবেন মাত্র ১–৩ ঘণ্টা, তাই রাতে থাকলে ভালোভাবে ঘোরা যায় — এ মৌসুমে নভেম্বর থেকে মার্চ পুরো সময় রাতে থাকা যাচ্ছে।

খরচ কমানোর ৬টি টিপস

  1. স্ট্যান্ডিং বা প্লাস্টিক চেয়ার আগে বুক করুন। সিট সীমিত — বারো আউলিয়া স্ট্যান্ডিং ৬৬টি, প্লাস্টিক চেয়ার মোট ২২৩টি। ১৯ নভেম্বর পর্যন্ত যাত্রার টিকেট এখনই ইস্যু হচ্ছে, পরের তারিখের জন্য প্রি-বুকিং।
  2. রাউন্ড ট্রিপ নিন। দুইটা একমুখী টিকেটের চেয়ে রিটার্ন সস্তা।
  3. বাস আর জাহাজ একসাথে বুক করুন। জাহাজের টিকেট থাকলে বাসে ছাড় পাওয়া যায়।
  4. সপ্তাহের মাঝে যান। শুক্র-শনিবারে টিকেট ও হোটেল আগে শেষ হয়, দামও বেশি।
  5. ৪ জনের দল করুন। রুম শেয়ার করলে হোটেল খরচ জনপ্রতি অনেক কমে।
  6. ৫ বছরের কম বয়সী শিশুর টিকেট লাগে না।

স্ট্যান্ডিং না প্লাস্টিক চেয়ার?

যাত্রা প্রায় ৫–৭ ঘণ্টার। স্ট্যান্ডিং টিকেটে নির্দিষ্ট আসন নেই — তরুণ, হালকা লাগেজের দলের জন্য ঠিক আছে। পরিবার বা বয়স্কদের সাথে গেলে প্লাস্টিক চেয়ার (৳৩,০০০) বা নিয়মিত সিট (এমভি টেকনাফ মেইন ডেক ৳৩,৬০০) নিন। সব জাহাজের দাম: সেন্টমার্টিন জাহাজ টিকেটের দাম · সবচেয়ে সস্তা টিকেট।

টিকেট কাটার সময় সাবধান

কম দামের অফার দেখলেই পেমেন্ট করবেন না — এজেন্সি সরকার অনুমোদিত কিনা যাচাই করুন। কিভাবে যাচাই করবেন: অনলাইনে টিকেট কেনার আগে ৩টি জিনিস। আমরা (ট্যুরভিল লিমিটেড, সিভিল এভিয়েশন অনুমোদিত) অপারেটরের দামে টিকেট দিই, প্রিন্টেড টিকেট সারা দেশে ফ্রি ডেলিভারি। এখনই বুক করুন →

সাধারণ প্রশ্ন

সবচেয়ে কম খরচে সেন্টমার্টিন যেতে কত টাকা লাগে?

ঢাকা থেকে ৩ রাত / ২ দিনের বাজেট ট্রিপে জনপ্রতি প্রায় ৬,২৫০ টাকা (বাস ২,০০০, জাহাজ স্ট্যান্ডিং ২,২০০, হোটেল শেয়ারে ৪৫০, খাবার ১,২০০, লোকাল যাতায়াত ৪০০)। কক্সবাজার থেকে ডে-ট্রিপ প্রায় ৩,২০০ টাকা।

সেন্টমার্টিন জাহাজের সবচেয়ে কম ভাড়া কত?

বারো আউলিয়ার স্ট্যান্ডিং টিকেট: একমুখী ১,২০০, রিটার্ন ২,২০০ টাকা। প্লাস্টিক চেয়ার রিটার্ন ৩,০০০ টাকা। দুটিই নতুন ও সীমিত।

স্ট্যান্ডিং টিকেটে কি পুরো পথ দাঁড়িয়ে যেতে হয়?

স্ট্যান্ডিং টিকেটে নির্দিষ্ট আসন থাকে না। আরামে বসে যেতে চাইলে প্লাস্টিক চেয়ার (রিটার্ন ৩,০০০ টাকা) বা নিয়মিত সিট নিন।

Ticket-holder deal

Ship ticket holders get an exclusive hotel discount

Book your Saint Martin or Cox's Bazar hotel with TourVill and get a ticket-holder discount on the room rate. Share your budget and we'll send the best options on WhatsApp.