NewOne way from ৳1,200 · একমুখী ৳১,২০০ থেকে · Pay 20% or full · 🚚 Free ticket delivery across Bangladesh · ২০% অগ্রিম অথবা পুরো টাকা দিয়ে বুকিং — সারা দেশে ফ্রি টিকেট ডেলিভারি

কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ ২০২৬–২৭: ভাড়া কত, জেটি, সময় ও টিকেট

TourVill Limited · ৩১ অক্টোবর, ২০২৬

কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ
সংক্ষেপে ভাড়া: কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া এখন একপথে ১,২০০ টাকা থেকে (বারো আউলিয়া স্ট্যান্ডিং) এবং আসা-যাওয়া ২,২০০ টাকা থেকে; প্লাস্টিক চেয়ার একপথে ১,৬০০, আসা-যাওয়া ৩,০০০ টাকা (নতুন, সীমিত সিট)। নিয়মিত সিটে একপথে ১,৯০০ টাকা থেকে (এমভি টেকনাফ মেইন ডেক), আসা-যাওয়া ৩,৬০০ টাকা থেকে। কর্ণফুলী এক্সপ্রেস ও বারো আউলিয়ায় একপথ ২,২০০ টাকা থেকে, আসা-যাওয়া ৪,২০০ টাকা থেকে; কেয়ারির জাহাজ এখনো চালু হয়নি। সব ভাড়ায় ১০০ টাকা পরিবেশ ফি ধরা আছে। সব জাহাজের ভাড়ার তালিকা।

সেন্টমার্টিনের সব জাহাজ এ মৌসুমে ছাড়বে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে। টেকনাফ রুট এ মৌসুমে বন্ধ। এই লেখায় কক্সবাজার থেকে জাহাজে ওঠার পুরো ধাপ আছে।

জাহাজ কখন ছাড়ে?

  • রিপোর্টিং: জাহাজ ছাড়ার অন্তত ১ ঘণ্টা আগে জেটিতে পৌঁছান।
  • ছাড়ার সময়: নভেম্বরে ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে — জোয়ার-ভাটা অনুযায়ী প্রতিদিন বদলায়।
  • ফেরা: সেন্টমার্টিন থেকে বিকেল ৩টা–৫টার মধ্যে; কক্সবাজারে পৌঁছাতে সন্ধ্যা হয়।
  • যাত্রা: প্রায় ৫–৭ ঘণ্টা, জোয়ার-ভাটার ওপর নির্ভর করে।

জাহাজ চালুর তারিখ

  • কর্ণফুলী এক্সপ্রেস ও বারো আউলিয়া: বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬
  • এমভি টেকনাফ: শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ (ইনশাআল্লাহ)

কক্সবাজার শহর থেকে জেটিতে যাবেন কীভাবে?

কলাতলী বা সুগন্ধা থেকে সিএনজি বা গাড়িতে জেটি যেতে সাধারণত ১৫–২০ মিনিট লাগে। সকাল ৬টার মধ্যে হোটেল থেকে বের হওয়াই নিরাপদ। ঢাকা থেকে স্পেশাল বাসে এলে বাস সরাসরি জেটির দিকে যায়; দেখুন স্পেশাল বাসের টিকেট।

টিকেটের জন্য কী লাগবে?

  • প্রতি ৫ জনে একজন লিড গেস্টের নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেইল; বাকিদের শুধু নাম।
  • ট্রাভেল পাসের QR কোডসহ ই-টিকেট। QR ছাড়া টিকেট বৈধ নয়।
  • যাত্রীর আসল পরিচয়পত্র (জেটিতে যাচাই হয়)।

ট্রাভেল পাস কীভাবে হয় জানতে পড়ুন ট্রাভেল পাস ও নতুন নিয়ম।

ভাড়া কত?

সিট রিটার্ন ভাড়া ৳২,২০০ থেকে শুরু (একমুখী ৳১,২০০ — বারো আউলিয়া স্ট্যান্ডিং; প্লাস্টিক চেয়ার ৳৩,০০০; নিয়মিত সিট ৳৩,৬০০ থেকে), কেবিন ৳৭,০০০ থেকে। সব জাহাজের তালিকা: জাহাজ ভাড়া ২০২৬–২৭।

টিকেট বুক করুন এখানে। ঘোরার সম্পূর্ণ পরিকল্পনা দেখতে পড়ুন সম্পূর্ণ ভ্রমণ গাইড।

সাধারণ প্রশ্ন

কক্সবাজার থেকে সেন্টমার্টিন ভাড়া কত?

জাহাজে এখন একপথে ১,২০০ টাকা থেকে (বারো আউলিয়া স্ট্যান্ডিং, সীমিত) এবং আসা-যাওয়া ২,২০০ টাকা থেকে; প্লাস্টিক চেয়ার আসা-যাওয়া ৩,০০০ টাকা। নিয়মিত সিটে একপথে ১,৯০০ টাকা (এমভি টেকনাফ), আসা-যাওয়া ৩,৬০০ টাকা থেকে। কর্ণফুলী এক্সপ্রেস ও বারো আউলিয়ায় আসা-যাওয়া ৪,২০০ টাকা থেকে। কেয়ারির জাহাজ এখনো চালু হয়নি। কেবিনের আসা-যাওয়া ভাড়া প্রায় ১২,০০০ টাকা থেকে। ১০০ টাকা পরিবেশ ফি ভাড়ার মধ্যেই।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ কোথা থেকে ছাড়ে?

কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে। এ মৌসুমে টেকনাফ রুট বন্ধ।

জাহাজ কয়টায় ছাড়ে?

নভেম্বরে ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে — জোয়ার-ভাটা অনুযায়ী প্রতিদিন সময় বদলায়। ছাড়ার অন্তত ১ ঘণ্টা আগে জেটিতে রিপোর্ট করুন।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে কত সময় লাগে?

জাহাজে প্রায় ৫–৭ ঘণ্টা, জোয়ার-ভাটার ওপর নির্ভর করে।

Ticket-holder deal

Ship ticket holders get an exclusive hotel discount

Book your Saint Martin or Cox's Bazar hotel with TourVill and get a ticket-holder discount on the room rate. Share your budget and we'll send the best options on WhatsApp.